০১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আরিচা বিআইডব্লিউটিএ’র নির্মানাধীণ ড্রেজার বেইজ গুদামে আগুন, আহত ২

  • Reporter Name
  • Update Time : ১০:১৪:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ৪২৩ Time View

নিজস্ব প্রতিনিধি: আরিচা ফেরি ট্রাক টার্মিনালে বিআইডব্লিউটিএ’র নির্মানাধীন ড্রেজার বেইজ গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রত্যক্ষদর্শী দু’ব্যক্তি আহত হয়েছেন।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ঘন্টা ব্যাপি চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।নির্মানাধীন ভবনের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এমএম রহমানের সাইড ইঞ্চিনিয়র রুবেল হোসেন জানান, আজ বিকেল ৪টার দিকে আকস্মিক আগুন গুদামের ভিতরে ছড়িয়ে পড়ে নির্মান কাজে ব্যবহৃত বেশ কিছু মালামাল পুড়ে যায়। স্থানীয় জনতা ও দমকল বাহিনী সদস্যদের চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় গুদামের সামনের বড় লোহার দরজার একটি অংশ খুলে উৎসুক জনতার উপর চাপা পড়ে। চাপায় দু’ব্যক্তি গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।আহতরা হচ্ছেন, মোঃ মাসুদুর রহমান (৫০) ও কাউসার আহমেদ (১১)। এদের মধ্যে মাসুদের অবস্থা আশংকা জনক বলে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।আরিচা স্থল কাম পাটুরিয়া নৌ ফায়ার সার্ভিসের ইউনিট কমান্ডার জাহিদুর রহমান বলেন, প্রায় ঘন্টা ব্যাপি অভিযানে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শিবালয়ের আলোকদিয়ায় ড্রেজার দিয়ে মাটি কাটা বিরোধে আবারও গুলি, এলাকায় আতঙ্ক

আরিচা বিআইডব্লিউটিএ’র নির্মানাধীণ ড্রেজার বেইজ গুদামে আগুন, আহত ২

Update Time : ১০:১৪:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫