০৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জ সদর হাসপাতালে টাকাসহ ব্যাগ চুরি: পাঁচ কথিত সাংবাদিক গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১১:১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৪৩২ Time View

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ বাহাউদ্দিন এর অফিসকক্ষ থেকে ৪০ হাজার টাকাসহ ব্যাগ চুরির ঘটনায় পাঁচ কথিত সাংবাদিককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন খন্দকার জিন্নাতুন নেছা মৌসুমী, হারুন অর রশিদ, বজলুর রহমান, শামীম হোসেন ও সাইফুল ইসলাম। এরা সবাই বিভিন্ন পত্রিকায় সাংবাদিক পরিচিত দিয়ে তত্ত্বাবধায়কের রূমে প্রবেশ করে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে গ্রেপ্তারকৃত পাঁচজনসহ মোট নয়জন তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিনের অফিসে প্রবেশ করেন। তারা সাংবাদিক পরিচয়ে কিছুক্ষণ কথা বলার পর অফিস ত্যাগ করেন। এরপর দেখা যায়, তত্ত্বাবধায়কের ব্যবহৃত একটি ব্যাগ অফিস থেকে নিখোঁজ।

ওই ব্যাগে প্রায় ৪০ হাজার টাকা, বাসা ও অফিসের চাবি, এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। পরে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, সাদা শার্ট পরিহিত আসামি শামীম হোসেন কাঁধে ব্যাগটি নিয়ে বেরিয়ে যাচ্ছেন।

তত্ত্বাবধায়ক ডা. বাহাউদ্দিন জানান, কথোপকথনের সময় মৌসুমী ও হারুন নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ভিজিটিং কার্ড দেন। পরে তাদের দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করলে তারা জানান, “ব্যাগটি মুক্তিযোদ্ধা সংসদে রাখা আছে, লোক পাঠিয়ে নিয়ে আসতে পারেন।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, “চুরির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শিবালয়ে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

মানিকগঞ্জ সদর হাসপাতালে টাকাসহ ব্যাগ চুরি: পাঁচ কথিত সাংবাদিক গ্রেপ্তার

Update Time : ১১:১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫