নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জ শিবালয় উপজেলার আলোকদিয়া চরাঞ্চলে অবৈধভাবে নদীর বালুমাটি কাটার টাকার ভাগাভাগি নিয়ে অতর্কিত হামলায় মিরাজ নামের একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
ঘটনার বিবরণীতে জানা গেছে, শিবালয় উপজেলার আলোকদিয়া চরাঞ্চলে অবৈধভাবে নদীর বালি মাটি কাটার টাকার ভাগাভাগি নিয়ে দুইটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত মনমালিন্য চলছিল। এর জের ধরে আজ ৩ এপ্রিল সন্ধ্যার দিকে হঠাৎ করে অশ্রধারি বাহিনী বালু মাটি কাটায় রত লোকজনের উপরে এলোপাথাড়ি গুলি চালায়। এতে মিরাজ (৫০) নামের একজন ঘটনাস্থলে নিহত হয়। মিরাজের বাড়ি পাবনা এলাকায় বলে জানা গেছে এবং সে জনৈক হাজী সাহেবের ক্যাশিয়ার কাম ম্যানেজার বলে স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন। মিরাজ দীর্ঘদিন যাবত আলোকদিয়া এলাকায় বসবাস করতে ছিল এবং বালু কাটার হিসাব এর কাজটিও সে করছিল বলে এলাকাবাসী জানিয়েছেন।
গুলিবিদ্ধ অবস্থায় মিরাজকে মানিকগঞ্জ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ ব্যাপারে শিবালয় থানা অফিসার ইনচার্জ বলেছেন,আলোকদিয়া চরে একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি। আমরা বিস্তারিত খোঁজখবর নিতে অলোকদিয়ায় যাচ্ছি এবং যারা দোষী তাদেরকে আইনের আওতায় দ্রুত নিয়ে আসার আশ্বাস দেন তিনি।
Reporter Name 












