নিজস্ব প্রতিনিধি : ১১-দলীয় জোটের আসন বন্টনে মানিকগঞ্জের তিনটি আসনের কোনটিতেই থাকছে না জামায়াতে ইসলামীর প্রার্থী । মানিকগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাত পাখা) মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ খোরশেদ আলম, মানিকগঞ্জ-২ আসনে খেলাফত মজলিশ (দেওয়াল ঘড়ি) মনোনীত প্রার্থী মোঃ সালাউদ্দিন এবং মানিকগঞ্জ-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিশ (রিকসা) মনোনীত প্রার্থী মোঃ সাঈদ নূর ১১-দলীয় জোটের প্রার্থী হয়েছেন । মানিকগঞ্জের তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ছিলেন যথাক্রমে মোহাম্মাদ জাহিদুর রহমান, ডা. আবু বকর সিদ্দিক ও মাওলানা দেলওয়ার হোসাইন। প্রথম পর্যায়ে মোহাম্মদ জাহিদুর রহমান এবং শেষ পর্যায়ে আজ অন্য দুই প্রার্থীও শরীক দলের জন্য নিজেদের প্রার্থীতা থেকে সড়ে দাঁড়ালেন।
সর্বশেষঃ
মানিকগঞ্জে ৩টি আসনে থাকছে না জামায়াতের প্রার্থী
-
Reporter Name - Update Time : ০৭:১৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
- ২১৫ Time View
Popular Post










