০৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমান নাহিদের বাসায় সৌজন্য সাক্ষাৎ

  • Reporter Name
  • Update Time : ১০:৩১:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬ Time View

নিজস্ব প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ শেষ করে তার বাসা থেকে বের হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নাহিদের রাজধানীর বেইলি রোডের বাসায় টানা ৪৫ মিনিট অবস্থান করে রাত ৯টা ১০ মিনিটের দিকে সেখান থেকে বের হন তিনি।

এর আগে রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ২৫ মিনিটে নাহিদের বাসায় পৌছান তারেক রহমান। এসময় বাসার সামনে এগিয়ে এসে তাকে অভ্যর্থনা জানান নাহিদ।

সাক্ষাৎকালে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নাহিদের সঙ্গে ছিলেন এনসিপি নেতা আখতার হোসেন ও সারজিস আলম।

এদিন সন্ধ্যায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করতে তার বসুন্ধরা এলাকার বাসায় যান তারেক রহমান। সাক্ষাৎ শেষে সেখান থেকে বেরিয়ে তিনি নাহিদের বাসার উদ্দেশ্যে রওয়ানা হন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। আগামী মঙ্গলবার নির্বাচিত সংসদ সদস্য এবং মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা শপথ নেবেন। তারেক রহমান দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন—এটি এখন অনেকটাই নিশ্চিত।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

জামায়াত আমিরের বাসায় গিয়ে দেখা করছেন তারেক রহমান 

তারেক রহমান নাহিদের বাসায় সৌজন্য সাক্ষাৎ

Update Time : ১০:৩১:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬