১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাইরে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

  • Reporter Name
  • Update Time : ০৯:২১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৫০ Time View

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় আওয়ামী লীগ থেকে শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। যোগদানের পর বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার করেন এবং ধানের শীষ প্রতীকের জন্য ভোট চাইবেন।

জানা গেছে, সিংগাইর উপজেলা আওয়ামী পেশাজীবী লীগের সভাপতি গোলাম গাউছ মিয়া, ধল্লা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী ও সহ-সভাপতি আব্দুল হালিম এই তিন নেতার নেতৃত্বে বিপুলসংখ্যক কর্মী-সমর্থক আওয়ামী লীগ ত্যাগ করে বিএনপিতে যোগ দেন।
ধল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের মোল্লা এবং ছাত্রদলের সাবেক সভাপতি ইকবাল হোসেন শামীমের হাত ধরে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগদান করেন। এ সময় নবাগত নেতাকর্মীরা বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
যোগদান অনুষ্ঠানে বক্তারা বলেন, “বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সাধারণ মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় বিএনপিই একমাত্র ভরসা। এলাকার উন্নয়ন, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়তে ধানের শীষের বিকল্প নেই।”
বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগ থেকে আসা নেতাকর্মীদের এই যোগদান সিংগাইর ও ধল্লা ইউনিয়নের রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে। এতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

সিঙ্গাইরে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

Update Time : ০৯:২১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬