০৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হিন্দুদের নির্ভয়ে ভোট দিতে বললেন বিএনপি’র প্রার্থী জিন্নাহ কবির

  • Reporter Name
  • Update Time : ০৮:৪০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৫ Time View

 নিজস্ব প্রতিনিধি : হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রতি নির্ভয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মানিকগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী এস এ জিন্নাহ কবির। 

স্বাধীনতা বিরোধী শক্তি, সাম্প্রদায়িক অপশক্তি যদি কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে তা কঠোর হাতে দমন করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে শিবালয় উপজেলার ফলসাটিয়া অক্সিজেন রিসোর্টে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন। 

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।এরপর বিকেলে তিনি দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের চর কল্যাণপুরেও একটি নির্বাচনি সমাবেশে যোগ দেন। 

ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে এস এ জিন্নাহ কবির বলেন, ‘একটি দল ধর্মের অপব্যাখ্যা দিয়ে ধর্মপ্রাণ মানুষকে ধোঁকা দিচ্ছে। সাধারণ মানুষের বিশ্বাসকে পুঁজি করে ভোট চাচ্ছে।’ এর থেকে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আফরোজা রমজান গ্রানাডা গার্লস মাদ্রাসার জিয়াসমিনের দাপট, নির্যাতন করে বের করে দিল ছাত্রী

হিন্দুদের নির্ভয়ে ভোট দিতে বললেন বিএনপি’র প্রার্থী জিন্নাহ কবির

Update Time : ০৮:৪০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬