নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রোববার সন্ধ্যা ৭টা ১০মিনিটে ঢাকায় বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় যান তারেক রহমান।
ভোটের মাঠের দুই প্রতিপক্ষের এ সাক্ষাতের সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান।
অন্যদিকে জামায়াতের আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
সাক্ষাতটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জামায়াতে ইসলামী তাদের ফেসবুক পেজের পোস্টে উল্লেখ করেছে।
আন্যদিকে বিএনপির ভ্যারিফায়েড ফেসবুক পেজের পোস্টে দাবি করা হয়, নির্বাচন পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবে তারেক রহমান এই সৌজন্য সাক্ষাত করেছেন।
এরপর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
Reporter Name 












