০১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাড. জামিলুর রশীদ খান

  • Reporter Name
  • Update Time : ০৫:৩০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ২২২ Time View

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপি’র সাবেক আহবায়ক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান। তাঁর দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতা বিবেচনায় সরকার এ নিয়োগ প্রদান করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অ্যাডভোকেট জামিলুর রশিদ খান ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচন করেন। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ক্ষেত্রেও রয়েছে সক্রিয় অংশগ্রহণ। তিনি মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির একাধিকবার সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, রাইফেলস ক্লাব, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে যুক্ত থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এছাড়া বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গেও তিনি সম্পৃক্ত রয়েছেন। বর্তমানে তিনি ডিরেক্টর হিসেবে জব্বার জুট মিলস লিমিটেড এবং চেয়ারম্যান হিসেবে সিমাটিক লিমিটেডে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁর গ্রহণযোগ্যতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জেলা পরিষদের কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শিবালয়ের আলোকদিয়ায় ড্রেজার দিয়ে মাটি কাটা বিরোধে আবারও গুলি, এলাকায় আতঙ্ক

মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অ্যাড. জামিলুর রশীদ খান

Update Time : ০৫:৩০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬