০৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবিরের কেন্দ্রীয় কমিটিতে ইবির তিন শিক্ষার্থী

  • Reporter Name
  • Update Time : ০৯:২৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৫০ Time View

অগ্নিবিন্দু ডেক্স: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের তিন নেতা। এতে রয়েছেন শাখার সাবেক দুই সভাপতি হাফেজ আবু মুসা ও মাহামুদুল হাসান ও বর্তমান সভাপতি ইউসুফ আলী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে সংগঠনটি।

সংগঠন সূত্রে, ২০২৬ সালের কার্যকরী পরিষদ গঠনের লক্ষ্যে ২৩ ফেব্রুয়ারি দেশব্যাপী অনলাইনের মাধ্যমে সংগঠনের সদস্যদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের ফলাফলের ভিত্তিতে পরদিন মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদ-২০২৬ এর প্রথম অধিবেশনে নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন। একই অনুষ্ঠানে ২০২৬ সেশনের সেক্রেটারিয়েটও গঠন করা হয়। এতে কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান হাফেজ আবু মুসা এবং কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক হিসেবে মাহামুদুল হাসানকে দায়িত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, হাফেজ আবু মুসা ২০২৪–২৫ সেশনে এবং মাহামুদুল হাসান ২০২৫–২৬ সেশনে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছেন। 

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

শিবিরের কেন্দ্রীয় কমিটিতে ইবির তিন শিক্ষার্থী

Update Time : ০৯:২৪:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬