অগ্নিবিন্দু ডেক্স: শহীদ সেনা দিবসে বিডিআর হত্যাকাণ্ডে নিহত কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিরোধীদলীয় এই নেতা সরকারের উদ্দেশ্যে বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সংঘঠিত সেনা হত্যার প্রকৃত কারণ জানতে চায় দেশবাসী। ‘বিডিআর তদন্ত কমিশন’ এর প্রতিবেদন অনুযায়ী দোষী ব্যক্তিদের নাম জাতির সামনে প্রকাশ করে তাদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি দিতে হবে। বুধবার বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত করে তাদের রূহের মাগফিরাত কামনা করেন জামায়াত আমির। তিনি বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময়ে পিলখানায় পরিকল্পিতভাবে ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে মর্মান্তিকভাবে হত্যা করা হয়েছে। তাঁরা সবাই ছিলেন দেশপ্রেমিক ও জাতির শ্রেষ্ঠ সম্পদ। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য মো. সেলিম উদ্দিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সর্বশেষঃ
বিডিআর হত্যার প্রকৃত কারণ জানতে চায় দেশবাসী : জামায়াত আমির
-
Reporter Name - Update Time : ০৯:৩৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- ৪৮০ Time View
Popular Post
















