০১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঘিওর উপজেলায় হেরোইনসহ একই পরিবারের তিন মাদক ব্যবসায়ী আটক

  • Reporter Name
  • Update Time : ১২:২৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ১৫ Time View

নিজস্ব প্রতিানধি : ঘিওর উপজেলায় হেরোইনসহ একই পরিবারের তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।এই ঘটনার পর দীর্ঘদিনের ক্ষোভে উত্তেজিত এলাকাবাসী মাদক ব্যবসায়ীদের বসতবাড়ির রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়| পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে|

আজ বুধবার (১৭ জুন) দুপুর ১২ ঘটিকায় ঘিওর থানার গোলাপ নগর কুঠিবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে|

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাপ নগর কুঠিবাড়ী গ্রামে দীর্ঘদিন ধরে খোকন ও তার পরিবার মাদক ব্যবসা চালিয়ে আসছিল| শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব সাদিয়া সাবরিনা চৌধুরীর সার্বিক দিকনির্দেশনায় ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান ফোর্সসহ ওই এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করেন| অভিযানে ৬৮ পুরিয়া মাদকদ্রব্য হেরোইন এবং মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৫৪০ টাকাসহ হাতেনাতে আটক করা হয় একই পরিবারের তিন সদস্যকে|

আটককৃতরা হলেন— গোলাপ নগর কুঠিবাড়ী গ্রামের দলু বেপারীর ছেলে খোকন (৫২), তার স্ত্রী মমতাজ বেগম ওরফে মম (৪৫) এবং তাদের ছেলে মানিক (২৫)|

তাদের আটকের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় উত্তেজনা দেখা দেয়| মাদক ব্যবসায়ীদের ওপর ক্ষুব্ধ স্থানীয় জনতা একপর্যায়ে তাদের বাড়ির রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়|

খবর পেয়ে ঘিওর উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং থানা পুলিশের সহায়তায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে| আগুনে রান্নাঘরের আনুমানিক ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে|

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, অগ্নিকাণ্ডের পর পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে| বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ও ¯^াভাবিক রয়েছে| আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে|

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ২

ঘিওর উপজেলায় হেরোইনসহ একই পরিবারের তিন মাদক ব্যবসায়ী আটক

Update Time : ১২:২৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬