নিজস্ব প্রতিনিধি : শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটে ৬ হাজার ৬‘শ পিস ইয়াবাসহ চম্পা খাতুন (৩৬) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৪।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম|
আজ বুধবার (১৭ জুন) সোয়া ৩টার দিকে পাটুরিয়া ফেরিঘাটের পুলিশ বক্স এলাকা থেকে তাকে আটক করা হয়| আটকৃত নারী নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার মসিন্দা শিকারপাড়া গ্রামের বাসিন্দা এবং মইনুল হকের স্ত্রী চম্পা খাতুন |
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চম্পা খাতুন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত| তিনি দেশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন| গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব-৪ তাকে আটক করে| এ সময় তার কাছ থেকে ৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়|
শিবালয় থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন , ইয়াবাসহ আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে| তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে|
Reporter Name 











