০১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ২

  • Reporter Name
  • Update Time : ১১:৩৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ১ Time View

নিজস্ব প্রতিনিধি : ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান এলাকায় ট্রাক ও মুরগীবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন|

আজ বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে| দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত উদ্ধারকাজে অংশ নিয়ে আহতদের হাসপাতালে পাঠায়|নিহতরা হলেন পিকআপচালক মো. রাসেল মিয়া (২৭), পিতা- মো. আলম এবং হেলপার মো. আরাফাত (২০), পিতা- মো. কাওছার| তাদের বাড়ি সাভার উপজেলার ব্রাহ্মণবাড়ী গ্রামে|

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দ্রুতগতিতে চলা একটি ট্রাকের সঙ্গে মুরগিবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই রাসেল ও আরাফাতের মৃত্যু হয়| এ সময় পিকআপে থাকা আরও দুইজন গুরুতর আহত হন| তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে|

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “মূলজান এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছেন| খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে| দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে|”

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পুলিশ ও স্থানীয় প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে|

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ২

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ২

Update Time : ১১:৩৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬