নিজস্ব প্রতিনিধি: শিবালয় উপজেলা প্রশাসনের সাথে মানিকগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি এসএ জিন্নাহ কবীরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩মার্চ) শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের এমপি এসএ জিন্নাহ কবীর। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসমত জাহান ভুঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদার, শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. দবিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাহমিনা চৌধুরী, মানিকগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটি’র সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন, শিবালয় উপজেলা বিএনপি’র সভাপতি রহমত আলী লাভলু, সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি’র সদস্য মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, মহাদেবপুর ইউপি চেয়ারম্যান শাজাহান মিয়া, উলাইল ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান, শিবালয় মডেল ইউপি চেয়ারম্যান হাজী মো.আলাল উদ্দিন আলাল প্রমুখসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে, এমপি জিন্নাহ কবীর শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।
Reporter Name 











