১১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জ সম্পাদক পরিষদের পক্ষ থেকে বিমান মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা

  • Reporter Name
  • Update Time : ০৮:০৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪৫ Time View

নিজস্ব প্রতিবেদক :মানিকগঞ্জ–৩ আসনের সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম রিতা–কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মানিকগঞ্জ সম্পাদক পরিষদ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে মানিকগঞ্জ সার্কিট হাউস–এ আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময়ের আগে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহানুর ইসলাম মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি  ও সম্পাদক পরিষদের কার্যনিবাহী সদস্য গোলাম ছারোয়ার ছানু, সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক মো: আকরাম হোসেন,  সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
তারা মন্ত্রীর সাম্প্রতিক দায়িত্বপ্রাপ্তিতে অভিনন্দন জানান এবং মানিকগঞ্জের সার্বিক উন্নয়ন, বিশেষ করে যোগাযোগ, পর্যটন ও গণমাধ্যমবান্ধব পরিবেশ তৈরিতে তাঁর কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় সম্পাদক পরিষদের নেতারা বলেন, আফরোজা খানম রিতা দীর্ঘদিন ধরে মানিকগঞ্জের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। মন্ত্রিত্ব পাওয়ার মাধ্যমে তিনি জাতীয় পর্যায়ে দায়িত্বশীল ভূমিকা রাখার পাশাপাশি নিজ এলাকার উন্নয়নকে আরও এগিয়ে নেবেন—এমনটাই আশা করছেন সাংবাদিক সমাজ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

মানিকগঞ্জ সম্পাদক পরিষদের পক্ষ থেকে বিমান মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা

Update Time : ০৮:০৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬