০৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘কারণগুলো’ দূর করতে হবে- পুতিন

  • Reporter Name
  • Update Time : ০৯:০৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ৬৪১ Time View

অগ্নিবিন্দু রিপোর্ট : আলাস্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠকের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে হলে আগে এই সংঘাতের ‘মূল কারণগুলো’ দূর করতে হবে। খবর বিবিসির।

শুক্রবার (১৫ আগস্ট) বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ‘একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধান চাইলে আমাদের এই সংঘাতের শিকড় উপড়ে ফেলতে হবে।’ তবে তিনি এই ‘মূল কারণগুলো’ স্পষ্টভাবে ব্যাখ্যা করেননি।

বৈঠকে ইউক্রেন সংকটই ছিল প্রধান আলোচ্য বিষয় বলে জানান রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমার আশা, ইউক্রেনীয় এবং ইউরোপীয়রা শান্তি প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি না করে গঠনমূলক ভূমিকা রাখবে।’

পুতিন আরও বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই, তিনি শুভবোধ থেকে শান্তিপ্রক্রিয়ার প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।’ একইসঙ্গে তিনি ফলাফলমুখী আলোচনার ওপর গুরুত্বারোপ করেন।

রুশ প্রেসিডেন্টের ভাষায়, ‘ট্রাম্প যেমন যুক্তরাষ্ট্রের সমৃদ্ধির ব্যাপারে মনোযোগী, তেমনি তিনি স্বীকার করেছেন যে রাশিয়ারও বৈধ স্বার্থ রয়েছে, যা উপেক্ষা করা যায় না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘কারণগুলো’ দূর করতে হবে- পুতিন

Update Time : ০৯:০৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫