০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পাটুরিয়াঘাটে কেরামত আলী ফেরিতে আগুন

  • Reporter Name
  • Update Time : ১০:৪৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ৩১ Time View

নিজস্ব প্রতিবেদক : পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলাচলকারী একটি ফেরিতে হঠাৎ আগুন ও ঘন কালো ধোঁয়ার সৃষ্টি হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আজ শুক্রবার (২৭ মার্চ) বিকেলে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘কেরামত আলী’ নামের ফেরিটি ঘাটে অবস্থানকালে হঠাৎ এর সাইলেন্সার পাইপ থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়া বের হতে দেখা যায়। এতে ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের চালকদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে।

শিবালয় ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়।

ঘটনার বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম জানান, সাইলেন্সার পাইপ জ্যাম হয়ে গেলে এ ধরনের সামান্য আগুন ও ধোঁয়া দেখা দেওয়া অস্বাভাবিক নয়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও তিনি নিশ্চিত করেন। ঘটনার পর ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

নেশার টাকা জোগাতে বন্ধুকে গলা কেটে হত্যা, ৩ আসামী গ্রেফতার রহস্য উদঘাটন করল  পিবিআই

পাটুরিয়াঘাটে কেরামত আলী ফেরিতে আগুন

Update Time : ১০:৪৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬