১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আরিচা নদীবন্দরে প্রায় ৭ কোটি টাকায় বৈধ ইজারা নিয়ে চ্যানেল চার্জ আদায়ে বাঁধা ও হুমকি, ক্ষতিগ্রস্থ ইজারা মালিক

  • Reporter Name
  • Update Time : ০২:৩৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ২৭ Time View

আকমল হোসেন :  সরকারি বিধি মোতাবেক বৈধ ভাবে প্রায় ৭ কোটি টাকা সরকারি কোষাগারে জামা দিয়ে ইজারা নিয়েও চ্যানেল চার্জ আদায় করতে হুমকি ও বাঁধার মুখে পড়ছেন ইজারা মালিক । প্রতিদিন প্রায় ২ লাখ টাকা ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে  ভূক্তভোগীর অভিযোগ।

সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, হরিরামপুরের লেছড়াগঞ্জ বালুমহালের ইজারাদার খান এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী, মোঃ বিল্লাল খান তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আরিচা নদী বন্দরের নিয়ন্ত্রনাধীন বৈধ নৌ-চ্যানেল চার্জ আদায়ের সময় হুমকি-ধামকী ও ভয়ভীতি প্রর্দশনসহ ‍ট্রলারে লোকজন ধরে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। ইজারাদারকে চ্যানেলটি বুঝিয়ে দিতে বিআইডব্লিউটিএ’র কর্তৃপক্ষ গত ৯ জুলাই মানিকগঞ্জ জেলা প্রশাসক বরাবর লিখিত ভাবে বিষয়টি অবগত করেছেন।

ইজারাদার মোঃ নাছির উদ্দিনের মালিকানাধীন গ্রুপ অন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড ২০২৬-২৭ অর্থ বছরের জন্য নৌ-চ্যানেলটি ইজারা পায়। বিআইডব্লিউটিএ’র অফিস সূত্রে জানাযায়, (২০২৬-২০২৭) অর্থ বছরের (০১-০৭-২০২৬ তারিখ হতে ৩০-০৬-২০২৭ তারিখ পর্যন্ত ইজারার কার্যকারিতা রয়েছে। গত ১ জুলাই থেকে আরিচা নদী বন্দরের নিয়ন্ত্রনাধীন বৈধ নৌ-চ্যানেলটির চার্জ আদায় শুরু করলে বাঁধার মুখে পড়েন বিল্লাল খানের সন্ত্রাসী বাহিনীর কাছে।

নাছির উদ্দিনের অনুকূলে নৌ-চ্যানেলটি হস্তান্তরের বিষয়ে প্রয়োজনীয় নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নৌ–পুলিশ কর্মকর্তাদের চিঠি পাঠিয়েছে বিআইডব্লিউটিএ’র কর্তৃপক্ষ । প্রশাসনিক প্রয়োজনীয় জরুরী কোন সু-ব্যবস্খা না নেওয়ায় নৌ-চ্যানেল ইজারাদার মো. নাছির উদ্দিনের মালিকানাধীন গ্রুপ অন সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের প্রতিদিন লাখ লাখ টাকার লোকসানের মুখে পড়ছেন বলে ভূক্তভোগীর অভিযোগ।

ভূক্তভোগী ইজারাদার মোঃ নাছির উদ্দিন অগ্নিবিন্দু’কে জানান, আমি নিয়ম মেনে সরকারি বিধি মোতাবেক বৈধ ভাবে সরকারি কোষাগারে প্রায় ৭ কোটি টাকা জামা দিয়েছি। গত ১ জুলাই ২০২৬ইং তারিখ থেকে আগামী ৩০ জুন ২০২৭ইং তারিখ পর্যন্ত ১ বছরের জন্য আরিচা নদী বন্দরের নিয়ন্ত্রনাধীন নৌ-চ্যানেলটির চার্জ আদায় করার জন্য সরকার আমাকে বৈধতা দিয়েছে। গত ১০দিন অতিবাহিত হলেও আমার লোকজন চার্জ আদায় করতে পারছে না খান এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী, মোঃ বিল্লাল খানের সন্ত্রাসী বাহিনীর জন্য। তার সন্ত্রাসী বাহিনী আমার লোকজনকে ভয়ভীতিসহ ধরে নিয়েছিল। গত ৮ জুলাই আনুষ্ঠানিক ভাবে আরিচা নদী বন্দরের নিয়ন্ত্রনাধীন নৌ-চ্যানেলটির সীমানা নির্ধারণ ও উদ্বোধন করার কথা ছিল। মানিকগঞ্জ পুলিশ প্রশাসন থেকে একদিন পরে করার নির্দেশনা দিলে উদ্বোধন স্থগিত হয়। চ্যানেলের জটিলতার বিষযটি বিআইডব্লিউটিএ’র উর্ধতন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট বিভাগে জানানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আরিচা নদীবন্দরে প্রায় ৭ কোটি টাকায় বৈধ ইজারা নিয়ে চ্যানেল চার্জ আদায়ে বাঁধা ও হুমকি, ক্ষতিগ্রস্থ ইজারা মালিক

আরিচা নদীবন্দরে প্রায় ৭ কোটি টাকায় বৈধ ইজারা নিয়ে চ্যানেল চার্জ আদায়ে বাঁধা ও হুমকি, ক্ষতিগ্রস্থ ইজারা মালিক

Update Time : ০২:৩৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬