০২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে গাছের চারা রোপণ করছেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা

  • Reporter Name
  • Update Time : ১০:৫৪:১৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৪৯ Time View

নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারের পাঁচ বছর মেয়াদকালে দেশে ২৫ কোটি গাছের চারা রোপণের কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা পাটুরিয়া মহাসড়কের পাশে, মানিকগঞ্জের মুন্নু সিটি এলাকায়, গাছের চারা রোপণ করা হয়েছে। আজ বুধবার ( ১ এপ্রিল )সকালে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যৌথভাবে এই কর্মসূচির উদ্যোগ গ্রহণ করে।

এই কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহারিয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মহরম আলী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন বলেন, ‘ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। সুযোগ থাকলে সকলেরই গাছ লাগানো উচিত।’

পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, ‘গাছের উপকারিতা শুধু পরিবেশগত নয়, ধর্মীয় দিক থেকেও এর গুরুত্ব অপরিসীম। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে।’

মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহারিয়ার আলম বলেন, কর্মসূচির অংশ হিসেবে মহাসড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। এ ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে, যাতে আগামীতে এই মহাসড়কটি একটি সবুজ করিডোরে পরিণত হয়।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মানিকগঞ্জ-১ সাবেক এমপি এবিএম আনোয়ারুল হক আর নেই

মানিকগঞ্জে গাছের চারা রোপণ করছেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা

Update Time : ১০:৫৪:১৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬