০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিআরপি মানিকগঞ্জ কেন্দ্রের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • Reporter Name
  • Update Time : ১১:৫১:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ২৩ Time View

নিজস্ব প্রতিনিধি ॥ প্রতিবন্ধী ব্যক্তি, স্ট্রোক, পক্ষাঘাত, সেরিব্রাল পালসি, অটিজম ও স্নায়বিক সমস্যায় আক্রান্ত মানুষের পুনর্বাসন সেবায় নিয়োজিত সিআরপি মানিকগঞ্জ কেন্দ্রের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে|

গত ১৫ জুলাই সিআরপি মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়|

উল্লেখ্য,২০২০ সালের ১৫ জুলাই যাত্রা শুরু করা কেন্দ্রটি বর্তমানে মানিকগঞ্জসহ আশপাশের জেলার মানুষের জন্য গুরুত্বপূর্ণ পুনর্বাসন সেবা প্রদান করছে| এখানে নিয়মিত ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি এবং স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিসহ বিভিন্ন বিশেষায়িত সেবা দেওয়া হচ্ছে|

এছাড়া সিআরপি মাধব মেমোরিয়াল ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে আবাসিক কারিগরি প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ ˆতরি করা হচ্ছে| গত ছয় বছরে হাজারো রোগী পুনর্বাসন সেবা গ্রহণ করেছেন এবং শত শত প্রতিবন্ধী ব্যক্তি প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন|

সিআরপি মানিকগঞ্জের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মো. মাহবুবুল ইসলাম সমাজের বিত্তবান ব্যক্তি, শিল্পপ্রতিষ্ঠান, ব্যবসায়ী, প্রবাসী ও করপোরেট প্রতিষ্ঠানগুলোর প্রতি করপোরেট সামাজিক দায়বদ্ধতা (ঈঝজ) ও দানের মাধ্যমে কেন্দ্রটির উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান|

তিনি বলেন, “প্রতিবন্ধিতা নয়, সক্ষমতাই হোক পরিচয়”—এই অঙ্গীকার নিয়ে সিআরপি মানিকগঞ্জ ভবিষ্যতেও মানসম্মত পুনর্বাসন, দক্ষতা উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান নিশ্চিত করতে কাজ করে যাবে|

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

সিআরপি মানিকগঞ্জ কেন্দ্রের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিআরপি মানিকগঞ্জ কেন্দ্রের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Update Time : ১১:৫১:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬