নিজস্ব প্রতিনিধি ॥ মানিকগঞ্জে অসহায় ও দুরারোগ্য রোগীদের মাঝে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা|
গত রবিবার (১৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবার উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়|
সমাজসেবা অধিদপ্তরের আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া ও প্যারালাইসিসে আক্রান্ত ১৫ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৭ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়|
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসা সহায়তায় সরকার সর্বদা আন্তরিক| তিনি সমাজের বিত্তবানদেরও মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান|
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা| এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল বাতেনসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন|
জেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে মানিকগঞ্জ জেলায় মোট ৮৪৮ জন অসহায় ও দুরারোগ্য রোগীকে এ ধরনের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে
Reporter Name 












