নিজস্ব প্রতিবেদক :মানিকগঞ্জ–৩ আসনের সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম রিতা–কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মানিকগঞ্জ সম্পাদক পরিষদ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে মানিকগঞ্জ সার্কিট হাউস–এ আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময়ের আগে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহানুর ইসলাম মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক পরিষদের কার্যনিবাহী সদস্য গোলাম ছারোয়ার ছানু, সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক মো: আকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
তারা মন্ত্রীর সাম্প্রতিক দায়িত্বপ্রাপ্তিতে অভিনন্দন জানান এবং মানিকগঞ্জের সার্বিক উন্নয়ন, বিশেষ করে যোগাযোগ, পর্যটন ও গণমাধ্যমবান্ধব পরিবেশ তৈরিতে তাঁর কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় সম্পাদক পরিষদের নেতারা বলেন, আফরোজা খানম রিতা দীর্ঘদিন ধরে মানিকগঞ্জের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। মন্ত্রিত্ব পাওয়ার মাধ্যমে তিনি জাতীয় পর্যায়ে দায়িত্বশীল ভূমিকা রাখার পাশাপাশি নিজ এলাকার উন্নয়নকে আরও এগিয়ে নেবেন—এমনটাই আশা করছেন সাংবাদিক সমাজ।
Reporter Name 


















