নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জ সদর উপজেলার বনপারিল গ্রামে নয় বছরের এক মেয়েশিশুকে হত্যায় জড়িত সন্দেহে পিটুনিতে দুজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন|
গতকাল বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে বলে জানায় পুলিশ|
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বনপারিল গ্রামের দুদুল মিয়ার মেয়ে আতিকা নিখোঁজ হয়| নিখোঁজের পরপরই পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানানো হয় এবং এলাকায় মাইকিং করে খোঁজ করা হয়|
রাত আনুমানিক ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় আতিকার মরদেহ দেখতে পান স্থানীয়রা|
এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা তিনজনকে আটক করে পিটুনি দেন| এতে অটোচালক পান্নু মিয়া (৪৫) ও তার ভাই ফজলু (২৮) নিহত হন| পান্নু মিয়ার ছেলে নাজমুল গুরুতর আহত হন| তাকে চিকিৎসার জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়েছে|
খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে|
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে| এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে| একই সঙ্গে পিটুনির ঘটনায়ও আইনি ব্যবস্থা নেওয়া হবে|
তিনি আরও জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে|
Reporter Name 











