১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে সাংবাদিকদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ১১:০২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ১৪৩ Time View

নিজস্ব প্রতিনিধি : শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানিকগঞ্জে কর্মরত সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইয়াসীন। তিনি বলেন, গণমাধ্যম সমাজে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশু ও নারী উন্নয়নে ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হিরুজ্জামান, প্রকল্প পরিচালক মারুফ নেওয়াজ, তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা হাবিবুর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ শাহানুর ইসলাম এবং জেলা তথ্য অফিসার নূর হোসেন প্রমুখ।

তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মোট ২০ জন সাংবাদিক অংশ নেয়। অংশগ্রহণকারীরা শিশু, কিশোর-কিশোরী ও নারী বিষয়ক সংবেদনশীল রিপোর্টিং, উন্নয়নমূলক সাংবাদিকতা এবং সচেতনতামূলক কনটেন্ট তৈরির বিভিন্ন দিক সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করবেন।

আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এই প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা আরও দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালন করবেন, যা সমাজ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শিবালয়ের আলোকদিয়ায় ড্রেজার দিয়ে মাটি কাটা বিরোধে আবারও গুলি, এলাকায় আতঙ্ক

মানিকগঞ্জে সাংবাদিকদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

Update Time : ১১:০২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬