০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

  • Reporter Name
  • Update Time : ০৫:৩২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ১২ Time View

নিজস্ব প্রতিনিধি : সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের মিদুলিয়া ডাবল ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রাকের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত এবং আরও তিনজন গুরতর আহত হয়েছে।

আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল আনুমানিক ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির কাছ থেকে একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করা হয়েছে। পরিচয়পত্রে তার নাম মো. রফিকুল ইসলাম এবং ঠিকানা টাঙ্গাইল সদর উপজেলার মুদ্দোযোগিনি উল্লেখ থাকলেও, প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয়ের সঙ্গে ওই পরিচয়পত্রের তথ্যের মিল পাওয়া যায়নি। ফলে নিহতের প্রকৃত পরিচয় নিশ্চিত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাকটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পলাতক ট্রাক ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, “ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের পরিচয় শনাক্ত এবং পালিয়ে যাওয়া ট্রাকটিকে জব্দে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত

সিংগাইরে ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

Update Time : ০৫:৩২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬