০৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে মাদক সংক্রান্ত বিরোধে যুবকের মৃত্যুর ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১১:০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ৬ Time View

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জে মাদক সংক্রান্ত বিরোধের জেরে সাগর আহমেদ (২৪) নামে এক যুবকের মৃত্যুর রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় প্রধান আসামি আনোয়ার হোসেন আনু (৪১) কে গ্রেফতার করা হয়েছে।

 আজ (শুক্রবার) বেলা সাড়ে ১২টায় মানিকগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পিবিআই পুলিশ সুপার জয়িতা শিল্পি।

পিবিআই সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে সাগর আহমেদ তার বন্ধু শাহরিয়ার আলম স্বাধীনকে নিয়ে বাড়ি থেকে বের হন। পরে তিনি আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। দুই দিন পর, ২৯ জুলাই দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঘিয়া ঘাট এলাকায় কালীগঙ্গা নদীর পাড়ে পানির মধ্যে একটি মরদেহ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি সাগরের বলে শনাক্ত করেন।

ঘটনার তদন্তে পিবিআই জানতে পারে, সেদিন রাতে সাগর ও তার বন্ধু স্বাধীন মোটরসাইকেলে করে চর ঘোস্তা খেয়া ঘাট এলাকায় যান। সেখানে কয়েকজন ব্যক্তি তাদের আটক করে অবৈধ জিনিস থাকার অভিযোগ তোলে এবং ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে সাগর ভয়ে দৌড়ে নদীতে ঝাঁপ দেন। পরে নদীতে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

এসময় আসামিরা স্বাধীনকে আটক রেখে তার পরিবারের কাছ থেকে ১০ হাজার টাকা চাঁদা আদায় করে এবং বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেয়।

 পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার জয়িতা শিল্পী বলেন, আসামিদের অবৈধ আটক, ভয়ভীতি প্রদর্শন ও অবহেলার কারণেই সাগরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ৩০ জুলাই সদর উপজেলার নবগ্রাম এলাকা থেকে প্রধান আসামি আনোয়ার হোসেন আনুকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

তিনি আরো জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে। 

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে মাদক সংক্রান্ত বিরোধে যুবকের মৃত্যুর ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

মানিকগঞ্জে মাদক সংক্রান্ত বিরোধে যুবকের মৃত্যুর ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

Update Time : ১১:০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬