০৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইজারাকৃত অঞ্চলের বাইরে বালু উত্তোলন ও জুলাইযোদ্ধাদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ১৯ Time View

নিজস্ব প্রতিবেদক : হরিরামপুর বালুমহালের ইজারাকৃত অঞ্চলের বাইরে বালু উত্তোলন ও জুলাই যুদ্ধাদের প্রাণ নাশের হুমকির প্রতিবাদে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এলাকাবাসী মানববন্ধন করেছে।

আজ বৃহস্পতিবার (৩০ শে জুলাই) সকাল সাড়ে ১১টায় হরিরামপুর উপজেলার ভূক্তভোগী এলাকাবাসী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত গেজেটপ্রাপ্ত জুলাই যুদ্ধাদের সমন্বয়ে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া বয়রা ইউনিয়ন যুবদলের সভাপতি শফিকুল ইসলাম শফিক বলেন, আওয়ামী স্বৈরাচার সরকারের দোসর আজিম নগর ইউনিয়ন  আওয়ামী লীগের সভাপতি আলী আকবর খান ও সহ-সভাপতি আকিবুল খান এরা হরিরামপুরে বালি কেটে তছনছ করে দিচ্ছে। আমরা এই বালি কাটার বিরুদ্ধে দাড়িয়েছি আজকে। এরা প্রতিনিয়তই বিএনপির লোকজনকে হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে। তারা যে খানে বালু মহাল ইজারা নিছে, সেখানে তারা না কেটে অবৈধ ভাবে যেখানে-সেখানে ইচ্ছে মত তারা কাটছে। তারা জুলুমবাজ ও অত্যাচারি। আমি ধুলসুরা একটা ঘাট ইজরা নিয়েছি বৈধ ভাবে, আমাকে সেই ঘাটে তারা যাইতে দিতেছেনা। আজকে ৪ মাস যাবৎ জোর করে তারা টোল আদায় করে নিয়ে যাইতেছে। আমি ঘাটে গেলে আমাকে আক্রমন করে এবং মৃত্যুর হুমকি দেয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া আহত জুলাই যুদ্ধা মানিকগঞ্জ জেলার ছাত্র নেতা মেহেরাব হোসেন মানববন্ধনে অংশ নিয়ে বলেন, বিগত ২৪-এর গণ-অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী সরকারের দোসররা যেইভাবে ছাত্র-জনতার উপর আক্রমণ করে আন্দোলন ব্যার্থ করতে মারমুখী ভূমিকা পালন করেছিল। আন্দোলনে হামলাকারী বিগত ২৪ পরবর্তী সেই একই শক্তি দীর্ঘদিন ধরে আইনের আওতার বাইরে থেকে এখন পর্যন্ত নিরিহ সাধারণ জনগণ ও ছাত্র জনতাকে জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে বর্তমান সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন এদের এখনো কেন আইনের আওতায় আনা হলো না, এদেরকে দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের জোর দাবী জানাচ্ছি।

এছাড়া গত ২৪-এর যুদ্ধাহত সর্বোচ্চ গেজেট প্রাপ্ত জুলাই যুদ্ধা আরমান হোসেন ও সাদিকুল ইসলাম রাব্বি এবং বয়রা ইউনিয়ন যুবদলের সভাপতি ও হরিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ শরিফুল ইসলাম শফিক মানববন্ধনে অংশ নিয়ে এসব বিষয়ে বক্তব্য রাখেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ইজারাকৃত অঞ্চলের বাইরে বালু উত্তোলন ও জুলাইযোদ্ধাদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন

ইজারাকৃত অঞ্চলের বাইরে বালু উত্তোলন ও জুলাইযোদ্ধাদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন

Update Time : ০৯:৪৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬