০১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাসডুবির ঘটনায় ১৬ মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ১৯৬ Time View

নিজস্ব প্রতিনিধি : রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১১ জন নারী ও পাঁচজন পুরুষ।

বুধবার (২৫ মার্চ) দিনগত রাত ১টার দিকে এ তথ্য জানান রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার।

তিনি বলেন, প্রায় ৭ ঘণ্টা চেষ্টার পর ডুবে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে। বাসে ঠিক কতজন ছিলেন সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে অনেকে এখনো নিখোঁজ রয়েছেন।

এর আগে রাত পৌনে ১২টার দিকে নদীর পানির নিচে থাকা বাসটির সামনের অংশ উদ্ধার করা হয়। এসময় একের পর এক মরদেহ বের করতে দেখা যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের কমান্ডার মো. বেলাল উদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের দুজন ডুবুরি ও দুজন সহকারী ডুবুরি উদ্ধারকাজে অংশ নিয়েছেন। পাশাপাশি বিভিন্ন স্থান থেকে আগত ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নিয়েছেন।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস ৩ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ জন যাত্রী নিয়ে পদ্মায় পড়ে যায়। মুহূর্তে বাসটি পানিতে তলিয়ে যায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শিবালয়ের আলোকদিয়ায় ড্রেজার দিয়ে মাটি কাটা বিরোধে আবারও গুলি, এলাকায় আতঙ্ক

দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় বাসডুবির ঘটনায় ১৬ মরদেহ উদ্ধার

Update Time : ০৯:৫৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬