০২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জ-১ সাবেক এমপি এবিএম আনোয়ারুল হক আর নেই

  • Reporter Name
  • Update Time : ০৪:১৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৩৩ Time View

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হক আর নেই। আজ রোববার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকার শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

সাবেক এই আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট নিজাম উদ্দিন গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতা নিয়ে তিনি বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

১৯৪৯ সালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবিএম আনোয়ারুল হক। শিক্ষাজীবনে তিনি ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সফলভাবে ডিপ্লোমা সম্পন্ন করেন। এরপর তিনি সড়ক ও জনপথ (সওজ) বিভাগে দীর্ঘ সময় অত্যন্ত নিষ্ঠার সাথে কর্মরত ছিলেন।

সরকারি চাকুরি শেষে তিনি রাজনীতিতে পা রাখেন। বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় রাজনীতিতে যুক্ত হয়ে তিনি ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ- ১ (দৌলতপুর-ঘিওর-শিবালয়) আসন থেকে নৌকা প্রতীকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মানিকগঞ্জ-১ সাবেক এমপি এবিএম আনোয়ারুল হক আর নেই

মানিকগঞ্জ-১ সাবেক এমপি এবিএম আনোয়ারুল হক আর নেই

Update Time : ০৪:১৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬