০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

  • Reporter Name
  • Update Time : ১০:৪৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ২৩ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বজয়ের উচ্ছ্বাস নিয়ে দেশে ফিরেছে স্পেন ফুটবল দল। বিশ্বকাপ ট্রফি হাতে সোমবার মাদ্রিদে পা রাখে রদ্রিদের দল। বিশ্বচ্যাম্পিয়নদের স্বাগত জানাতে রাজধানীতে জড়ো হওয়ার প্রস্তুতি নিচ্ছেন লাখো সমর্থক। শিরোপা জয়ের পর স্পেনজুড়ে চলছে উৎসবের আমেজ।

যুক্তরাষ্ট্র থেকে আসা দলের বিমান মাদ্রিদের মাটিতে পৌঁছানোর পর সবার নজর ছিল বিশ্বকাপ ট্রফির দিকে। বিমান থেকে নামার সময় অধিনায়ক রদ্রি উঁচিয়ে ধরেন কাঙ্ক্ষিত সেই ট্রফি, যা আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো স্পেনের ঘরে ফিরেছে।

নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে গোল না হলেও অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে এগিয়ে যায় স্পেন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয়ে বিশ্বকাপ নিজেদের করে নেয় তারা।

এই জয়ের মাধ্যমে ২০১০ সালের পর আবারও ফুটবলের সর্বোচ্চ শিরোপা জিতল স্পেন। দীর্ঘ অপেক্ষার পর দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি উদৎযাপনে এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে দেশটি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

Update Time : ১০:৪৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬