০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় শিবালয়ের জয়

  • Reporter Name
  • Update Time : ১১:৪২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ৭৬৯ Time View

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে শুরু হয়েছে জেলা প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্ট। আজ (শনিবার) বিকেলে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপি’র আহবায়ক আফরোজা খানম রিতা, জামায়াতে ইসলামী’র ঢাকা অঞ্চলের সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা, সকল উপজেলা নির্বাহী অফিসারসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দও ক্রীড়াঙ্গনের সাবেক-বর্তমান কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনী খেলায় শিবালয় উপজেলা দল টাইব্রেকারে ৪-২ গোলে সাটুরিয়া উপজেলা দলকে পরাজিত করে। এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে সাতটি উপজেলা ও মানিকগঞ্জ পৌরসভা দলসহ মোট আটটি দল। বিপুল সংখ্যক দর্শক এই খেলা উপভোগ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত

জেলা প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় শিবালয়ের জয়

Update Time : ১১:৪২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫