০৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মারামারির জন্য আর্জেন্টিনার খেলোয়াড়দের বিরুদ্ধে তদন্তে নামবে ফিফা

  • Reporter Name
  • Update Time : ১১:১৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ১৭ Time View

স্পোর্টস ডেস্ক : ফাইনাল ম্যাচ পরবর্তী অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে আর্জেন্টিনা জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু করবে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়ার আগে রেফারিদের প্রতিবেদন এবং ম্যাচের ভিডিও ফুটেজ পর্যালোচনা করবে।

সোমবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে স্কাই স্পোর্টস নিউজ। তাদের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ শেষের বাঁশি বাজার পর লিয়ান্দ্রো পারদেসের সহিংস আচরণের বিষয়টি বিশেষভাবে নজরে এসেছে। স্পেনের খেলোয়াড়দের বিজয় উদযাপনের সময় তিনি মারামারিতে জড়িয়েছিলেন।

এছাড়া, নাহুয়েল মোলিনার আচরণও পর্যালোচনার অধীনে রাখা হয়েছে। তিনি স্প্যানিশ অধিনায়ক রদ্রিকে ঘুষি মারতে উদ্যত হয়েছিলেন। দানি ওলমোকে ধাক্কা দেওয়ার মাধ্যমে হাতাহাতিতে সহকারী কোচ রবার্তো আয়ালার জড়িত থাকার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সময় আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণও মূল্যায়ন করবে ফিফা। কারণ, স্পেন যখন শিরোপা উঁচিয়ে ধরছিল, তখন বেশ কয়েকজন ফুটবলার পেছনের দিকে ঘুরে দাঁড়িয়েছিলেন। এমন আচরণ তীব্র বিতর্কের জন্ম দিয়েছে।

আনুষ্ঠানিকভাবে কোনো শাস্তি ঘোষণার আগে ফিফা শাস্তিমূলক প্রক্রিয়া সম্পন্ন করবে। ধারণা করা হচ্ছে এ প্রক্রিয়া আগামী কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত

মারামারির জন্য আর্জেন্টিনার খেলোয়াড়দের বিরুদ্ধে তদন্তে নামবে ফিফা

Update Time : ১১:১৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬