১২:২১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবালয়ে হেরোইনসহ ১জন গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৫:০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৮ Time View

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ শিবালয় উপজেলায় অভিযান চালিয়ে ১ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

সোমবার রাত প্রায় ১০টার দিকে শিবালয় উপজেলার নবগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার ব্যক্তি হলেন শিবালয় উপজেলার গোয়ালখালী গ্রামের বাসিন্দা মো. সুকমান খান (৪০)। তিনি মৃত মহর খান ও মৃত লক্ষী বেগমের ছেলে।

পুলিশ জানায়, মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা)-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মানবেন্দ্র বালো-এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আনোয়ার হোসেন-এর নেতৃত্বে ডিবির একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় নবগ্রাম বাসস্ট্যান্ডে মিন্টু হোসেনের হোটেলের দক্ষিণ পাশে ইটের সলিং সড়কের ওপর থেকে সুকমান খানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে প্রায় ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১০ হাজার টাকা।

ডিবি পুলিশ উদ্ধারকৃত মাদক জব্দ করে এবং আটক ব্যক্তিকে শিবালয় থানায় হস্তান্তর করেছে|

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবালয় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ধাপে ধাপে প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত

শিবালয়ে হেরোইনসহ ১জন গ্রেপ্তার

Update Time : ০৫:০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬