নিজস্ব প্রতিনিধি : শিবালয় উপজেলার নদী ভাঙ্গন কবলিত অসহায় লোকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (১ আগস্ট) বিকেলে শিবালয় উপজেলা বিএনপি কার্যালয়ে প্রাঙ্গন থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির এর সহধর্মিণী বিশিষ্ট সমাজ সেবক, নারী উদ্দোক্তা প্রধান অতিথি সায়লা কবীর। খাদ্য সহায়তা বিতরনকালে উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী লাভলু, সাধারণত সম্পাদক মিজানুর রহমান লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন নাছির সহ স্থানীয় নেতাকর্মী। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,তেল সহ নিত্যপ্রয়োনীয় পণ্য। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন নির্বাচনের আগেও সাধারণ মানুষের পাশে ছিলাম,বর্তমানে আছি ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো। আপনারা ধানেরশীষে ভোট দিয়েছিলন বলেই আজ আমার স্বামী এস এ জিন্নাহ কবির সংসদ সদস্য হয়েছেন। তিনি আপনাদের মতো সাধারণ মানুষ। সব সময় তিনি আপনাদের কথা ভাবেন। আপনাদের জন্য ভাল কিছু করতে পারলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে। তিনি আরও বলেন আজ ১শত চল্লিশ জনকে খাদ্য সহায়তা দেওয়া হলো।পর্যায়ে ক্রমে আরো সহায়তা দেয়া হবে। প্রতিটি বস্তায় রয়েছে চাল,ডাল,তেল সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। সটঃ সায়লা কবীর, মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির এর সহধর্মিণী। প্রধান অতিথি সায়লা কবীর তার বক্তব্যে বলেন নির্বাচনের আগেও সাধারণ মানুষের পাশে ছিলাম,বর্তমান আছি ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো। আপনারা ধানেরশীষে ভোট দিয়েছিলন বলেই আমার স্বামী এস এ জিন্নাহ কবির সংসদ সদস্য হয়েছেন। তিনি আপনাদের মতো সাধারণ মানুষ। সব সময় তিনি আপনাদের কথা ভাবেন। আপনাদের জন্য ভাল কিছু করতে পারলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে। তিনি আরও বলেন আজ ১শত চল্লিশ জনকে খাদ্য সহায়তা দেওয়া হলো।পর্যায়ে ক্রমে আরো সহায়তা দেয়া হবে।
Reporter Name 














