০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদক পেলেন গানম্যান

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ৮০৮ Time View

অগ্নিবিন্দু ডেক্স : নিরাপত্তার জন্য সরকারের পক্ষ থেকে দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান ও ইংরেজি দৈনিক ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামকে গানম্যান দেওয়া হয়েছে । জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার ঘটনায় ডিএমপি ১৭ জনকে গ্রেফতার করেছে। পত্রিকা দুইটির সম্পাদকের নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া হয়েছে এবং তাদের বাসায় নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।

আজ সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বৈঠক শেষে উপদেষ্টা এসব কথা জানান।

গণঅধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, ৫০ জনের মতো তালিকা আছে, যারা আক্রান্ত হতে পারেন- এ বিষয়ে উপদেষ্টা বলেন, যারা হিটলিস্টে বা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন, তাদের আমরা গানম্যান দিয়েছি। আমাদের যে ডিজিএফআই, এনএসআই এবং এসবি আছেন- তারা নিজেরা বসে কারা কারা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন, তাদের তালিকা করেছেন। তাদের গানম্যান দেওয়া হয়েছে, অনেকে অবশ্য গানম্যান নিতেও চাননি।

এ পর্যন্ত ২০ জনের মতো ব্যক্তিকে গানম্যান দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা।

গত বৃহস্পতিবার রাতে হামলার শিকার হয় প্রথম আলো ও ডেইলি স্টার। দুটি সংবাদ মাধ্যমের অফিসেই হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদক পেলেন গানম্যান

Update Time : ০৮:৫৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫