০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সকলের এগিয়ে আসার আহ্বান : বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ১১:০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ১৭ Time View

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে নিরাপদ পর্যটন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সব অংশীজনের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, এমপি।

আজ রোববার (২ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন ভবনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত ‘মানিকগঞ্জ জেলা ভিত্তিক পর্যটন সার্কিট গঠন, উন্নয়ন ও ব্যবস্থাপনা’ শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের ডিপিপি যাচাই কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সভায় মানিকগঞ্জে জেলা ভিত্তিক পর্যটন সার্কিট গঠনে নদীকেন্দ্রিক পর্যটনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পর্যটকদের সুবিধার্থে ট্যুরিস্ট ইনফরমেশন অ্যান্ড সার্ভিস সেন্টার, হস্তশিল্প কেন্দ্র এবং লাইফগার্ড সার্ভিস সেন্টার স্থাপনের বিষয়েও বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বালিয়াটি প্রাসাদ, ধামরাই লোকশিল্প কেন্দ্রসহ অন্যান্য ঐতিহ্যবাহী পর্যটন সম্পদের সংরক্ষণ, পুনর্বাসন এবং পর্যটনবান্ধব পরিবেশে উন্নয়নের নির্দেশনা দেন। তিনি বলেন, প্রতিটি পর্যটন এলাকার জন্য স্বতন্ত্র থিম নির্ধারণ করে প্রকল্প গ্রহণ করতে হবে এবং নতুন পর্যটন গন্তব্যগুলোকে স্থানীয় জনগণের জীবন-জীবিকার সঙ্গে সম্পৃক্ত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

আফরোজা খানম বলেন, গত ১৭ বছরে দেশের পর্যটন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। তাই সরকারি ও বেসরকারি অংশীজনদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এ খাতকে এগিয়ে নিতে হবে। তিনি আরও জানান, কর্ণফুলী টানেল ও পদ্মাসেতু সংলগ্ন অতিথিশালাগুলো সাধারণ মানুষের জন্য পর্যটন আকর্ষণ হিসেবে উন্মুক্ত করার উদ্যোগ দ্রুত নেওয়া হবে।

সভায় মন্ত্রী বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রচারণামূলক ওয়েবসাইট **যঃঃঢ়ং://নবধঁঃরভঁষনধহমষধফবংয.মড়া.নফ/**-এর মাধ্যমে দেশের প্রাকৃতিক ও সাংস্কৃতিক সৌন্দর্য দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও কার্যকরভাবে তুলে ধরার আহ্বান জানান।

এর আগে সভার শুরুতে কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিংয়ের সময় ঘটে যাওয়া দুর্ঘটনায় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন মন্ত্রী। তিনি ঘটনার সঙ্গে জড়িত দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কর্মকর্তাদের কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

এ সময় কক্সবাজারসহ দেশের সব পর্যটনকেন্দ্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

সারাদেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সকলের এগিয়ে আসার আহ্বান : বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

Update Time : ১১:০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬