০৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুর মেধা বিকাশে দুধ-ডিমের বিকল্প নেই : জেলা প্রশাসক নাজমুন আরা

  • Reporter Name
  • Update Time : ১১:০৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • ৮ Time View

নিজস্ব প্রতিবেদক : শিশুর শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাবারের গুরুত্ব তুলে ধরে মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা বলেছেন, শিশুদের মেধা ও মানসিক শক্তি বিকাশে নিয়মিত দুধ ও ডিম খাওয়াতে হবে। চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও পারিবারিক পুষ্টি নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আজ রোববার (২ আগস্ট) সকালে মানিকগঞ্জের সাটুরিয়ায় ৩ হাজার ৭০০ সুবিধাভোগী খামারির মাঝে প্রাণী ও গো-খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ‘মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় সুবিধাভোগীদের মাঝে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসক বলেন, চরাঞ্চলের মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা বাড়াতে গবাদিপশু ও প্রাণিসম্পদ পালন কার্যকর ভূমিকা রাখতে পারে। পাশাপাশি পরিবারের পুষ্টির চাহিদা পূরণেও দুধ ও ডিমের উৎপাদন বাড়ানো জরুরি।

মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা এবং সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মো. খোকন হোসেন।

এ সময় স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক সুবিধাভোগী খামারি উপস্থিত ছিলেন।জন্য পদায়ন করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

শিশুর মেধা বিকাশে দুধ-ডিমের বিকল্প নেই : জেলা প্রশাসক নাজমুন আরা

Update Time : ১১:০৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬