০১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মৃত্যুতে জামায়াত আমির ডা.শফিকুর রহমানের গভীর শোক

  • Reporter Name
  • Update Time : ০৯:১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ৩৯৫ Time View

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ ক‌রে‌ছেন জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান।

আজ মঙ্গলবার ( ৩০ ডিসেম্বর) শোকবার্তায় তি‌নি ব‌লে‌ছেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বলিষ্ঠ নেতৃত্ব ও দৃঢ় রাজনৈতিক অবস্থানের জন্য তিনি দেশের রাজনৈতিক অঙ্গনে একটি স্বতন্ত্র পরিচয় রেখে গেছেন। আধিপত্যবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে বেগম খালেদা জিয়ার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আমি তার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।’

বিবৃ‌তি‌তে জামায়াত আমির বলেন, ‘আল্লাহ তায়ালা খা‌লেদা জিয়ার ভুল-ত্রুটিসমূহ ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণে‌র তাও‌ফিক দান করুন।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত সাংবাদিকদের তিন দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

খালেদা জিয়ার মৃত্যুতে জামায়াত আমির ডা.শফিকুর রহমানের গভীর শোক

Update Time : ০৯:১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫