০৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হুমকি ও মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৮:১১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪ Time View

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জ-১ ( শিবালয়,ঘিওর ও দৌলতপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হক তোজা মানববন্ধন করেছে।

বুধবার ৫ ফেব্রুয়ারি মানিকগঞ্জ প্রেস ক্লাব চত্বরে একটি চক্রান্তকারী মহল ঘোড়া মার্কার কর্মী-সমর্থকদের, নাশকতার অভিযোগে ফাঁসানোর প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচিত পালন করেন স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হক তোজা। তিনি বলেন, ঘোড়া মার্কার পক্ষে প্রচার মানেই এখন গালাগালি আর হুমকির মুখে পড়া। জনসম্মুখে অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি সমর্থকদের পরিবারকেও জিম্মি করে চাপ সৃষ্টি করা হচ্ছে। পরিবারের সদস্যদের ভয় দেখিয়ে নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে নেওয়ার মহড়া চলছে বলেও দাবি করেন তিনি। তিনি জানিয়েছেন, শুধু রাজনৈতিকভাবে নয়, শারীরিকভাবেও নিজেকে অনিরাপদ মনে করছেন। একই সঙ্গে আসন্ন নির্বাচন আদৌ অবাধ ও নিরপেক্ষ হবে কিনা, তা নিয়েও প্রকাশ্যে সংশয় প্রকাশ করেছেন তিনি। মানিকগঞ্জ প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেছেন তার সমর্থকরা। মানববন্ধনে অভিযোগ করা হয়েছে, বিএনপির চূড়ান্ত মনোনয়ন ঘোষণার পর থেকেই বিএনপিদলীয় প্রার্থীর সমর্থকরা পরিকল্পিতভাবে তার ঘোড়া মার্কার সমর্থকদের টার্গেট করছে। ঘিওর, শিবালয় ও দৌলতপুর- তিন উপজেলাতেই চলছে ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি, মিথ্যা মামলার ফাঁদ, পুলিশি হয়রানি, এমনকি বাড়িঘরে আগুন দেওয়ার ভয় দেখানো। ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ তার সমর্থকদের।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আফরোজা রমজান গ্রানাডা গার্লস মাদ্রাসার জিয়াসমিনের দাপট, নির্যাতন করে বের করে দিল ছাত্রী

মানিকগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হুমকি ও মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন

Update Time : ০৮:১১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬