নিজস্ব প্রতিবেদক: সাবেক মন্ত্রী মরহুম হারুনার রশীদ খান মুন্নুর সহধর্মিণী ,মুন্নু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, মানিকগঞ্জ-৩ (১৭০)সদর ও সাটুরিয়া আসনের এম.পি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার মা হুরুন নাহার রশীদ (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন থেকে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি । সম্প্রতি স্বাস্থ্যের অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ ভোরে মারা যান।
মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও তিন নাতি রেখে যান। তার বড় মেয়ে আফরোজা খানম রিতা বর্তমানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ জেলা বিএনপির দায়িত্বে রয়েছেন। আর ছোট মেয়ে ফিরোজা মাহমুদ আমার দেশ- পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক।
মরহুমা হুরুন নাহার রশীদের লাশ মানিকগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে। মরহুমার নামাজে জানাজা আজ বাদ আছর মুন্নু মেডিক্যাল কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। উক্ত নামাজে জানাজায় সকল কে শরীক হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। মরহুমার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দেয়া চাওয়া হয়েছে।
Reporter Name 












