০৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শিবালয়ে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

  • Reporter Name
  • Update Time : ১০:০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ১৮ Time View

নিজস্ব প্রতিনিধি : শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শিবালয় থানা পুলিশ।

গত রবিবার দিবাগত রাত প্রায় তিনটার দিকে অভিযান চালিয়ে উপজেলার জাফরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শিবালয় থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীর নাম মো. সোহেল শেখ (৪৫)। তিনি জাফরগঞ্জ রঘুনাথপুর এলাকার মৃত ফরিদ শেখের ছেলে।

পুলিশ জানায়, মো. সোহেল শেখ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে এলাকায় বিভিন্ন ব্যবসায়ীর কাছে সরবরাহ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি একটি বড় চালান অন্য এক মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন তথ্যের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ২০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আরেক মাদক ব্যবসায়ী পলাতক রয়েছে। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শিবালয়ে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

শিবালয়ে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

Update Time : ১০:০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬