নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ মানিকগঞ্জ-১ (শিবালয়,ঘিওর ও দৌলতপুর) আসনের চরমোনাই পীর সাহেব হুজুরের মনোনীত হাত পাখার প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম নির্বাচনী প্রচার–প্রচারণায় লিফলেট বিতরণ করছেন।
আজ সোমবার ( ১ ডিসেম্বর) আরিচা ঘাট এলাকায় দোকানে দোকানে ব্যবসায়ী ও পথচারীদের কাছে হাত পাখা মার্কায় ভোট চেয়ে নির্বাচনী প্রচার-প্রচারনা ও লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ নিজাম উদ্দিন সাহেব , ইসলামী আন্দোলন বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ সুলাইমান হোসেন , ইসলামী আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি হাফেজ মোঃ শহিদুল্লাহ , ইসলামী যুব আন্দোলন উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর খান ,ইসলামী ছাত্র আন্দোলন শিবালয় উপজেলা শাখার মোঃ সাদিকুল ইসলামসহ ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন ও শ্রমিক আন্দোলনের নেতা কর্মীরা।
Reporter Name 













