নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবী করেছেন আরাফাত রহমান কোকো ক্রিড়া সংসদের মানিকগঞ্জ জেলা আহবায়ক মোঃ আবুল কালাম খাঁন।
তিনি গতকাল রবিবার সকালে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র আকবর হোসেন বাবলুর পাচুরিয়াস্থ নিজস্ব বাংলোয় এক ঘড়োয়া পরিবেশে মিলিত হওয়ার পর প্রয়াত মহাসচিবের কবর জিয়ারত করেন। এসময় তার সাথে দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ, প্রয়াত মহাসচিব পুত্র আকবর হোসেন বাবলু ও কোকো ক্রিড়া সংস্থার জেলা আহবায়ক আবুল কালাম খাঁন মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তারা মনোনয়ন বঞ্চিত হওয়ায় প্রার্থী পরিবর্তনের দাবীতে নানা কর্মসুচি পালন করে আসছে।
Reporter Name 















