০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

  • Reporter Name
  • Update Time : ১০:২২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ৬৫৩ Time View

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নাজমুন আরা সুলতানা আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালেই তিনি দায়িত্বভার গ্রহণ করেন এবং পরে জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।

মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন,জেলার উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আধুনিক প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করতে সকল দপ্তরের সহযোগিতা প্রয়োজন।

এর আগে, নাজমুন আরা সুলতানা খাগড়াছড়ি জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালক (ডিএলজি) হিসেবে দায়িত্ব পালন করেন। নতুন দায়িত্ব পেয়ে তিনি মানিকগঞ্জ বাসীর সঙ্গে একসাথে উন্নয়নকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুজ্জামান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল বাতেনসহ জেলা প্রশাসনের বিভিন্ন শাখার কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

মানিকগঞ্জে নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

Update Time : ১০:২২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫