০৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে টাইফয়েড কার্যক্রম বাস্তবায়নে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

  • Reporter Name
  • Update Time : ১১:৩৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ৭৫৫ Time View

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জে টাইফয়েড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর ) সকালে মানিকগঞ্জ সিভিল সার্জন অফিসের হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. এ. কে. এম. মোফাখখারুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাক্তার ইশিতা ফারহাতুন, শিশু বিষয়ক কর্মকর্তা দেওয়ান হাফিজুর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ শাহানুর ইসলামসহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন বলেন, “শিশু, কিশোর-কিশোরী ও নারীদের সার্বিক উন্নয়নে সমাজের প্রতিটি স্তরের অংশগ্রহণ জরুরি। গণমাধ্যম এ সচেতনতা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।”তিনি বলেন,এ ক্যাম্পেইনের আওতায় জেলার ৪ লাখ ৪৯০ জনকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এজন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে রেজিস্ট্রেশনের কার্যক্রম ইতিমধ্যে শুরু করা হয়েছে। তবে স্কুল বন্ধ থাকায় রেজিস্ট্রেশন কার্যক্রম অনেকাংশে কম হয়েছে ।আজ পর্যন্ত ২৬% রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি ও সামাজিক নিরাপত্তা বিষয়ে নারীদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শিশু ও কিশোরদের মানসিক বিকাশেও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মানিকগঞ্জে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত সাংবাদিকদের তিন দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

মানিকগঞ্জে টাইফয়েড কার্যক্রম বাস্তবায়নে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

Update Time : ১১:৩৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫