১২:১০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের ডিজিটাল নিরাপত্তা বিষয়ক কর্মশালা

  • Reporter Name
  • Update Time : ০৯:২৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ৭২৬ Time View

নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল যুগে সাংবাদিকতা ও মানবাধিকার রক্ষার সঙ্গে অনলাইন নিরাপত্তা ঘনিষ্ঠভাবে জড়িত এ কথা মাথায় রেখে মানিকগঞ্জে অনুষ্ঠিত হলো সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের জন্য দিনব্যাপী “ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষা” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। 

আজ শনিবার (৮ নভেম্বর) শহরের ক্যাফে হাইওয়ে অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘ভয়েস (VOICE)’।

কর্মশালায় অংশ নেন স্থানীয় সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন মিডিয়া প্ল্যাটফর্মে কর্মরত সাংবাদিক এবং মানবাধিকার বিষয়ক বিভিন্ন সংগঠনের প্রতিনিধি। অংশগ্রহণকারীরা ডিজিটাল নিরাপত্তা, অনলাইন ঝুঁকি চিহ্নিতকরণ, নিরাপদ ব্রাউজিং, এনক্রিপশন, দুই ধাপ বিশিষ্ট লগইন ব্যবস্থা (টু-ফ্যাক্টর অথেন্টিকেশন), ডিজিটাল স্বাস্থ্যবিধি ও গোপনীয়তা রক্ষার কৌশল বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ নেন।

ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, “ডিজিটাল নিরাপত্তা ছাড়া মতপ্রকাশের স্বাধীনতা টেকসই হয় না। তাই অনলাইনে সুরক্ষিত থাকতে ডিজিটাল সাক্ষরতা অর্জন এখন অত্যন্ত জরুরি। মতপ্রকাশের স্বাধীনতা ও ডিজিটাল নিরাপত্তা একে অপরের পরিপূরক, নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়তে সবাইকে সচেতন হতে হবে।”

ভয়েসের প্রোগ্রাম অফিসার প্রিয়তা ত্রিপুরা বলেন, “সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা প্রতিনিয়ত সংবেদনশীল তথ্য নিয়ে কাজ করেন। তাই তথ্য সুরক্ষা ও সচেতন ডিজিটাল আচরণ এখন অপরিহার্য, যাতে তাদের কাজের নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা বজায় থাকে।”

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। তিনি বলেন, “ডিজিটাল নিরাপত্তায় সতর্ক থাকা অত্যন্ত জরুরি। বিশেষ করে গণমাধ্যমকর্মীদের যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করা উচিত নয়। নিরাপত্তা টুলস ব্যবহার ও তথ্য যাচাই সংবাদ পেশার স্বচ্ছতা বজায় রাখতে সাহায্য করে।”

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, টু-ফ্যাক্টর অথেন্টিকেশন, ভিপিএন, টর ব্রাউজারে নিরাপদ ব্রাউজিং, এনক্রিপ্টেড মেসেজ ও ডেটা ব্যাকআপের গুরুত্ব সম্পর্কে ধারণা দেওয়া হয়। এছাড়া ভাইরাসযুক্ত লিংক শনাক্ত করা, পাবলিক ওয়াইফাই এড়ানো ও জিও-লোকেশন ট্র্যাকিং বন্ধ রাখার মতো নিরাপত্তা কৌশল নিয়েও অনুশীলন করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ২

সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের ডিজিটাল নিরাপত্তা বিষয়ক কর্মশালা

Update Time : ০৯:২৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫